খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিপি)–এর নতুন কমিটি গঠন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ।বিশেষ অতিথি ছিলেন পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম রায়হান, জেলা দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম জুনায়েদ, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করতে হবে। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়, যেখানে মোঃ মাহমুদুল হাসান সভাপতি ও মোঃ সাইফুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি মনোনীত হন।
নতুন কমিটি শিক্ষার্থীদের স্বার্থে এবং সংগঠনের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
আর এইচ/
