বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চট্টগ্রাম কলেজ প্রাক্তন রোভার স্কাউট সংসদের সপ্তম কাউন্সিল সম্পন্ন:  সন্দীপি সভাপতি,  ওয়ারেচী সা.সম্পাদক 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজ প্রাক্তন রোভার স্কাউট সংসদের (ওরসা) সপ্তম দ্বি-বার্ষিক কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) চট্টগ্রামের ফয়েজ লেক সি-ওয়ার্ল্ড মিলনাতনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী (এল.টি)। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. আবুল হাসেম চৌধুরী।

কাউন্সিল পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. জাহাঙ্গির আলম ও নির্বাচন কমিশনার মো. রেজাউল করিম।

নির্বাচনের মাধ্যমে সোহরাব সন্দীপি সভাপতি ও সোহাইল ওয়ারেচী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন:সিনিয়র সহ-সভাপতি ছৈয়দা তাহমিনা আক্তার, সহ-সভাপতি আনছারুল করিম ও মো. নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক তনয় রুদ্র ও মো. সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. নূরুল হোছাইন, সহ-অর্থ সম্পাদক মো. জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক লাবিব মো. তক্বি, সহ-সাংগঠনিক সম্পাদক রুকন উদ্দিন ওয়ারেচী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আল বান্না, সাংস্কৃতিক সম্পাদক মো. ইফতেখার জামি।

কার্যকরী সদস্য হিসেবে আছেন মাসুমুল ইসলাম, মো. ওয়াহিদ উল্লাহ, মু. জাহিদুল ইসলাম, শাহরিয়ার আজাদ, তারমিন আক্তার এবং পিআরএস সদস্য হিসেবে এস.আর.এম (ক), এস.আর.এম (খ) ও এস.আর.এম (গার্ল-ইন-রোভার)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মো. নুরুল মোস্তফা এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মু. জাহেদুল ইসলাম।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...