মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে ধসে পড়া বেইলি ব্রিজ সংস্কার কাজ শুরু 

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাই পৌরসদরে সাথে ফটিকছড়ি উপজেলার নারায়নহাটের সংযোগ স্থাপনকারী সড়কে ধসে পড়া লোহার বেইলি ব্রিজটি সংস্কারের জন্য কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ।

রবিবার (২২ জুন) গোভানিয়া খালের উপর ব্রিজের সংস্কার কাজ শুরু করেন সওজ কর্মীরা।

ক্রেন দিয়ে ব্রিজের ধসে যাওয়া অংশ তুলে দু’পাশে রেলিং সংযোজন এর মাধ্যমে রিপেয়ারিং কাজ রবিবার বিকেল পর্যন্ত চলমান থাকে। সরে যাওয়া অংশে মাটি ও কংক্রিট বসানো এবং সম্পূর্ণ রূপে টেকসই অবস্থান নিশ্চিত করতে সোমবার (২৩ জুন) পর্যন্ত লাগতে পারে বলে সওজ সূত্রে জানা গেছে।

 

এর আগে গতকাল শনিবার বিকেলে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে পূর্ব গোভনীয়া গ্রামের জামে মসজিদ সংলগ্ন ব্রিজটির গোড়ার মাটি সরে যান চলাচলে সমস্যা সৃষ্টি হয়। এতে বিপাকে পড়ে পার্শ্ববর্তী আমবাড়ীয়া ও গোভনীয়া গ্রামের প্রায় ৫ হাজারেরও বেশি মানুষ। ব্রিজটি দ্রুত সময়ে সংস্কার কাজ করায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বেইলি ব্রিজ সংস্কার কার্যক্রমে দায়িত্বরত সড়ক ও জনপদ বিভাগের আঞ্চলিক প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, ‘,রবিবারের মধ্যে ব্রিজের সংস্কার কাজ শেষ করে চলাচল শুরু করার চেষ্টা করছি। তবে  দুপাশের রেলিং স্থাপন, সরে যাওয়া অংশে মাটি ও কংক্রিট বসানো এবং সম্পূর্ণ রূপে টেকসই অবস্থান নিশ্চিত করতে সোমবার পর্যন্ত লাগতে পারে।

এ কর্মকর্তা আরো বলেন, ‘আবহাওয়া অনুকূল থাকলে আমরা দ্রুততম সময়েই পুরো রিপেয়ারিং কাজ সম্পন্ন করে ফেলবো। ক্রেন নিয়ে আসতে একটু সময় লেগেছে না হলে আজকের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যেতো।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...