ফটিকছড়ি উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী যুবকের নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম মোহাম্মদ রাজু (২৫) ।
রবিবার (২২ জুন) দুপুরে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো কড়ই বাগান এলাকায় ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু উপজেলার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া এলাকার সাইদুল হক লাকির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি হেঁয়াকো ফিরছিলেন রাজু। পথে কড়ই বাগান এলাকায় পৌঁছালে খাগড়াছড়িগামী ইকোনো বাস সার্ভিসের একটি বাস বিপরীত দিক থেকে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
