মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

সাবেক সিইসিসহ ১৯ জনের বিরুদ্ধে বিএনপির মামলা

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)ও নির্বাচন কমিশনার (ইসি)-সহ দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় জড়িত ১৯ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগে মামলা করেছে বিএনপি।

রবিবার (২২ জুন) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলা করে।

এর আগে, আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের কাছে অভিযোগপত্রের একটি অনুলিপি জমা দেন তারা। এ ছাড়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা একটি চিঠিও সে সময় হস্তান্তর করা হয়।

মামলায় মোট ১৯ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন— সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনগুলো ত্রুটিপূর্ণভাবে ও দলীয় পক্ষপাতমূলক আচরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। নির্বাচনগুলোতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও সেনা মোতায়েনের আহ্বান বারবার উপেক্ষিত হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা।

আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন খান বলেন, ওই নির্বাচনগুলোর সময় দেশে ও আন্তর্জাতিক মহলে ব্যাপক অভিযোগ থাকা সত্ত্বেও তৎকালীন সিইসিরা কোনো সংশোধনী ব্যবস্থা নেননি। আমরা আশা করি বর্তমান নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো ভোট বর্জন করায় আওয়ামী লীগের ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই নির্বাচন পরিচালনা করেন তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ।

এরপর ২০১৮ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি হয় তৎকালীন সিইসি কে এম নূরুল হুদার অধীনে। সে সময় ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছিল বলে অভিযোগ করে বিএনপি।

সর্বশেষ গত বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সিইসি কাজী হাবিবুল আউয়ালের অধীনে। সবশেষ এই নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ হিসেবে আখ্যায়িত করে বিএনপি। সেবারও নির্বাচনেও অংশ নেয়নি দলটি।

এদিকে চলতি মাসের শুরুতেই ওই তিনটি নির্বাচনের সঙ্গে জড়িতদের ভূমিকা তদন্ত করতে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

সূত্র : ইউএনবি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও যৌক্তিক করার লক্ষ্যে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন স্কেলে বিদ্যমান...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...