মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে নবীন পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের ১১তম ট্রেইনিং রিক্রুট কনস্টেবল ২০২৫ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা সদরের মধুপুরস্থ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন পুলিশের অডিশনাল ইন্সপেক্টর জেনারেল একেএম আওলাদ হোসেন।

৪ মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ৪ টি কনটেনজেনের ১ শ ৭০ জন নবীন কনস্টেবল শপথ গ্রহণের মাধ্যমে পুলিশ বাহিনীতে পদার্পণ করেন।

প্রধান অতিথি নবীন সৈনিকদের উদ্দেশে বলেন, ভয়ভীতি, লোভ ও প্রতিবন্ধকতাকে এড়িয়ে আজ থেকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও মনোবল কাজে লাগিয়ে দেশ ও দেশের মানুষের সেবায় ব্রত থাকতে হবে। বৈষম্যহীন, কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে পুলিশের সকল সদস্যদের সজাগ থাকার নির্দেশ দেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট ডিআইজি পরিতোষ ঘোষ সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে পারদর্শী শ্রেষ্ঠ সৈনিকদের হাতে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...