মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীর সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে বাধা প্রদান, গৃহবধূর বিষপান

রিয়াদুল ইসলাম রিয়াদ, বাঁশখালী

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি অভয়ারণ্যে রেঞ্জের আওতাধীন জলদীর সংরক্ষিত বনে অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদকালে বাধা প্রদান করে প্রকাশ্যে বিষপান করেছেন নাছিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূ।

শনিবার (২১ জুন) জলদি অভয়ারণ্যে রেঞ্জের আওতাধীন দক্ষিণ জলদির সংরক্ষিত বনাঞ্চল তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নাছিমা আক্তার দক্ষিণ জলদি গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী ও ৩ সন্তানের জননী।

এদিকে এ ঘটনার পরপরই গৃহবধূ নাছিমা আক্তারকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে গৃহবধূ নাছিমা আক্তার চট্টগ্রাম মেডিকেল (চমেক) এ চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ‘দক্ষিণ জলদির সংরক্ষিত বনাঞ্চল জলদি বন বিটের পাশে তালতলা এলাকায় নাছিমা আক্তার ও তার স্বামী জামাল উদ্দিন একটি ঘর তুলেছেন। বন বিভাগ ওই ঘর উচ্ছেদ করতে গেলে ভয়ভীতি প্রদর্শন ও অশ্লীল গালিগালাজ করে তারা। বন বিভাগ দুই দিন উচ্ছেদ অভিযানে গিয়ে ব্যর্থ হয়। শনিবার ওই ঘর উচ্ছেদে গেলে ঘরের সামনে ২০-২৫ জন নারী জমায়েত হয়ে বন বিভাগের কর্মকর্তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে ওই মুহূর্তে এক নারী বিষপান করেছেন বলে প্রচার করা হয়। ঘরটি উচ্ছেদ না করার জন্য বিষপান করে বন কর্মকর্তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।’

ভুক্তভোগী নাছিমা আক্তারের ভাই মোকতার হোসেন বলেন, ‘পাহাড়ে অবৈধভাবে ঘর নির্মাণ করায় বন বিভাগ উচ্ছেদ করতে এসে সবার সামনে বন কর্মকর্তা-কর্মচারীদের পিটুনি খেয়ে অপমানে আমার বোন বিষপান করেছেন। বর্তমানে তার অবস্থা ‘আশঙ্কাজনক’। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।’

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডা. সাবরিনা জাহান বলেন, ‘নাছিমা আক্তারকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

জলদি অভয়ারণ্যে রেঞ্জের কর্মকর্তা আনিচ্ছুজামান শেখ বলেন, ‘জলদি বন বিটের পাশে সংরক্ষিত বনে অবৈধভাবে একটি ঘর তুলেছেন নাছিমা আক্তার ও তার স্বামী জামাল উদ্দিন। অবৈধভাবে করা ওই ঘর উচ্ছেদের জন্য দুই দিন ওখানে গিয়ে ব্যর্থ হই আমরা। সর্বশেষ শনিবার উচ্ছেদ করতে গেলে ঘরের সামনে ২০-২৫ জন নারী জমায়েত হয়ে আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে ওই নারী বিষপান করে ঘরটি উচ্ছেদ না করার জন্য বন বিভাগকে ভয়ভীতি দেখাচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...