মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৬ নেতা শোকজ

মোঃ মাছুম আকবরী আকাশ ; পটিয়া থেকে

চট্টগ্রামের পটিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৬ নেতাকে শোকজ করেছে দক্ষিণ জেলা বিএনপি। আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, স্লোগান এবং ‘সান্ডা’, ‘ব্যাঙ’ লিখে ফেস্টুন ছাপানোর অভিযোগে এই শোকজ করা হয়।

শনিবার (২১ জুন) দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন স্বাক্ষরিত পৃথক নোটিশে এই শোকজ করা হয়।

শোকজ নোটিশে পটিয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের ও মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম চেয়ারম্যান এবং মঈনুল আলম ছোটনের নাম উল্লেখ করা হয়েছে। এরা সবাই দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনামের অনুসারী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে গত ১৮ জুন তাদের শোকজ করা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

দলের অভ্যন্তরীণ সূত্র জানায়, গত ১০, ১১ ও ১২ জুন এনামুল হক এনামের অনুসারীরা দক্ষিণ জেলা আহ্বায়ক ইদ্রিস মিয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এ সময় তার বিরুদ্ধে অশোভন স্লোগান দেওয়া হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা হয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ওই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে একই অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দক্ষিণ জেলার সদস্য সচিব নাছির উদ্দীনকে বহিষ্কার করেছে বিএনপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...