চট্টগ্রামের কর্ণফুলীর জুলধায় মো. সিরাজ (৪২) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে জুলধা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তার সিরাজ জুলধা ৫ নম্বর ওয়ার্ড কচির মোহাম্মদের বাড়ির মৃত ইসহাকের ছেলে। সে ওই ওয়ার্ডে আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন বলে পুলিশ জানায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ডেভিল অভিযানে এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আর এইচ/
