চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলার মামলায় শাহেদুল আলম নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার উত্তর হাজীগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহেদুল আলম বারখাইন ইউনিয়নের সাহেব মিয়ার ছেলে এবং ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় শাহেদুল আলম এজহারভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠানো হবে।”
উল্লেখ্য, এর আগে পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি প্রকাশ্যে ভোট দিয়ে সেই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। বিষয়টি নিয়ে এলাকায় বিতর্ক সৃষ্টি হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় এক বছরের জন্য তার সদস্যপদ স্থগিত করে।
আর এইচ/
