মানুষ কতই না অদ্ভুত। একবার চিন্তা করে না আগামীকাল বাঁচবে কিনা! চিন্তা করে কাকে কিভাবে ঠকানো যায়। এটাই হল মানুষ-রুপী বাস্তব জীবনের কথা।
নিজের ফেসবুক একাউন্টে এমন ভিডিও আপলোড করার ঠিক তিন ঘন্টার মাথায় বিদ্যুৎস্পষ্টে মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ শহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক।
শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটেছে আনোয়ারা উপজেলার চাতুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইয়াজ মল্লার বাড়ির শহিদুল ইসলামের নিজ বাড়িতে।
মৃত শহিদুল ইসলাম ওই এলাকার আহম্মাদ ছাপার ছেলে। সে পেশায় দিন মজুর। পরিবারে পাঁচ ভাইবোনের মধ্যে সে একমাত্র ছেলে। বাকি চার বোনের মধ্যে এক বিবাহিত।
স্থানীয় মো. দিদার হোসেন বলেন, শহীদুলের নির্মাণাধীন ঘরে মিস্ত্রিদের সহযোগিতা করছিল অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শহীদুল ইসলামের বন্ধু সাংবাদিক শেখ আবদুল্লাহ বলেন, অকালে বন্ধুকে হারাবো কখনো ভাাবিনি। অথচ সে কয়েক ঘন্টা আগেও ফেসবুকে ভিডিও আপলোড করেন।
শেখ আবদুল্লাহর মত শহিদুলের মৃত্যুর খবরে পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া বইছে।
আর এইচ/
