মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

বোয়ালখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল হুদা (৪১) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেছেন ।

নুরুল হুদা শাকপুরা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের খালেক সওদাগর বাড়ির মৃত শফিউর রহমানের ছেলে। নুরুল হুদার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহত নুরুল হুদার বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, সকালে বোন জামাইয়ের মোটর সাইকেলে (ঢাকা মেট্রো-ল-৫৮-৪৩৮৯) করে বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে। নুরুল হুদা মোটর সাইকেলের পেছনে বসে ছিলেন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১টার সময় পৌরসভার পশ্চিম গোমদণ্ডী জমাদার হাট এলাকায় একটি ইটবাহী ট্রাককে ওভার টেক করতে গেলে সামনে অটোরিকশা দেখে মোটর সাইকেলটি ব্রেক কষে কাত হয়ে পড়ে যায়। এসময় মোটর সাইকেলের পেছনে বসা এক আরোহী ট্রাকে পেছনের চাকায় পিষ্ট হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় ট্রাক চালক আরিফুরকে (৩৫) আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি (পিরোজপুর-ড-১১-০১২৩) পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...