চট্টগ্রামের মিরসরাইয়ে কন্টেইনারবাহী লরির চাপায় মো. জয়নাল আবেদীন (৫৫) নামের এক নার্সারি মালিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী ইসমাইল কার্পেট কারখানা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি বাদামতলী এলাকার মৃত লকিয়ত উল্লার ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে , জয়নাল আবেদীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নিজের বাড়ির আঙিনায় একটি নার্সারি তৈরি করেন। সেখান থেকে উৎপাদিত চারা স্থানীয় বাজারগুলোতে বিক্রি করতেন। বৃহস্পতিবার (১৯ জুন) সকালেও নার্সারি থেকে বিভিন্ন ধরনের চারা উত্তোলন করে বড়তাকিয়া বাজারে তার মালিকানাধীন দোকানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় দ্রুতগামী কন্টেইনারবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে আঁচড়ে পড়েজ জয়নাল আবেদীনকে চাপা দিলে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও স্থানীয় লোকজন তার মরদে উদ্ধার করে।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার শাহলঙ্গ মারমা বলেন, ‘বাদামতলী ইসমাইল কার্পেট মিল এলাকায় চট্টগ্রামমুখী লাইনে কনটেইনারবাহী লরির চাপায় মো. জয়নাল আবেদিন নামের এক ব্যাক্তি নিহত হন। ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে। জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি। ‘
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এটিএসআই বজলুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ফায়ার সার্ভিস কর্মীদের কাছ থেকে লাশ বুঝে নিয়েছি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত লরিটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর চালক পলাতক রয়েছে।’
আর এইচ/
