মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে হয়রানি ও ঘুষ গ্রহণের অভিযোগ এবং একাধিক ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

বুধবার (১৮ জুন) দুপুরে নগরীর লাভ লেইনে অবস্থিত আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে দুদক চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের চার সদস্যের একটি দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক এমরান হোসাইন।

দুদক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিষ্পত্তিহীন চারটি এনআইডি সংশোধনের ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের বিষয়েও খোঁজখবর নেওয়া হয়, তবে নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। এনআইডি সংশোধনের প্রক্রিয়ায় আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের যোগসাজশে অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে।

দুদকের সহকারী পরিচালক এমরান হোসাইন সাংবাদিকদের বলেন, “সংশোধিত চারটি এনআইডি যাচাই করা হয়েছে। এসব সংশোধনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। পাশাপাশি পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট শনাক্ত করেছি, যার মাধ্যমে এই লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে। আমরা এখন যাচাই করব, অ্যাকাউন্টগুলো কার নামে।”

অভিযানের প্রতিক্রিয়ায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, “যে চারটি এনআইডি সংশোধনের তথ্য জানতে চাওয়া হয়েছিল, সেগুলোর নিষ্পত্তি আগেই হয়েছে। দুদক টিম অফিসের অন্যান্য বিষয়েও তথ্য চেয়েছে, আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। যদি কারো বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হয়, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...