পটিয়ায় গাড়ি চালক মোহাম্মদ জসিম উদ্দিন (৩৫) নামে ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।
বুধবার ( ১৮ ) জুন বিকেলে পটিয়া ইন্দ্রপুল সেতুর নিচে চানখালী খালে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত জসিম উদ্দিন,পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ড বাসিন্দা,মরহুম মোহাম্মদ ইলিয়াসের ছেলে । জানাযায়,প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও পটিয়া হাসপাতাল এলাকায় গাড়ি রেখে বাসায় ফেরার কথা থাকলেও, সেদিন আর ফেরা হয়নি তার।
আজ বুধবার দুপুরে ইন্দ্রপুল ব্রীজের পশ্চিম পাশে মরদেহ দেখতে পেলে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ টি উদ্ধার করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইন্দ্রফুল সেতু নিচ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে, লাশের গায়ে কিছু দাগ ছিল, ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিস্তারিত ময়নাতদন্তেরপর জানা যাবে।
