কক্সবাজাররের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সাবেক সংসদ সদস্য জাফর আলমকে হত্যাসহ ৭টি মামলায় ১৮দিনের রিমান্ড মঞ্জুর করেছে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গেলাম সারোয়ার।
বুধবার (১৮ জুন) সকাল ১০ টার সময় জাফর আলমকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আজ সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। তার উপস্থিতির মাধ্যমে বিচারক উক্ত রিমান্ড আদেশ মঞ্জুর করে।
জাফর আলমকে চকরিয়া আদালতে আনার সময় নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ চকরিয়া শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখে যাতে কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তোলার সময় পুরো শহরে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল। কারণ যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে।
উল্লেখ্য, জাফর আলম ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল।
আর এইচ/
