মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

অস্ত্র ও গুলিসহ ‘তৌহিদ বাহিনীর’ সেকেন্ড ইন কমান্ড নাসির গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও গুলিসহ ‘তৌহিদ বাহিনী’র সক্রিয় সদস্য মো. নাছির উদ্দিন (৩৮) গ্রেপ্তার হয়েছেন। তিনি বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত।

রবিবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের আলুরঘাট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অংশ নেয়।

গ্রেপ্তারকৃত নাছির উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী উত্তর নতুন পাড়ার বাসিন্দা এবং বশির আহমদের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যে বড়হাতিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ঘরের পেছনে লাকড়ির স্তুপের নিচ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি একনলা এলজি, দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি লম্বা দা।

পুলিশ জানায়, নাছির দীর্ঘদিন ধরে বড়হাতিয়া এলাকায় ‘তৌহিদ বাহিনী’র হয়ে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিলেন। তিনি চাঁদাবাজি, ডাকাতি, অপহরণসহ একাধিক অপরাধে জড়িত ছিলেন। লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নাছির প্রকাশ্যে দোকানপাট থেকে চাঁদা আদায় করতেন এবং পাহাড়ি এলাকায় অপহরণের পর মুক্তিপণ দাবি করতেন।

লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, “নাছিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...