শনিবার, ২ মে ২০২৬

কুতুবদিয়ার মগনামা জেটি ঘাট যেন এক মরণফাঁদ!

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা দ্বীপের শতভাগ মানুষের পারাপারের একমাত্র মাধ্যম মগনামা জেটি ঘাট। এটি জেটি ঘাট নয়, এ যেন এক মরণফাঁদ!

প্রতিদিন এই ঘাট দিয়ে কুতুবদিয়া দ্বীপে দুই থেকে তিন হাজার মানুষ পারাপার করে থাকে, কিন্তু এই ঘাট পার করে চ্যানেল পাড়ি দেয়া দ্বীপবাসীর জন্য মোটেও নিরাপদ নয়।

ঘাটের নিচে গেলে দেখা যায় সব পিলারে ফাটল ধরে রড় বের হয়ে পাথর ভেঙে পড়তে শুরু করেছে। নিত্যদিনে এই ঘাঁট দিয়ে ছোট থেকে মাঝারি আকারের ট্রাক, বিভিন্ন প্রাইভেট কার সহ পণ্য আনা নেওয়া এবং পার্কিং করে থাকে। এসব গাড়ির ভার-সক্ষমতা নিতে না পেরে যেকোন সময় ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।

শুধু তাই নয়, বর্ষার সময়ে ঘাটের উপরিভাগ ক্ষয়ে গিয়ে ময়লাযুক্ত পানি জমে থাকে এবং রাতের বেলা এই ঘাঁট সব সময় অন্ধকারচ্ছন্ন থাকে। বছর দু-এক আগে সৌর-সোলার চালিত দু’ থেকে তিনটি লাইট থাকলেও তা বর্তমানে নষ্ট হয়ে গিয়েছে।

এই ঘাটে গেলে সব সময় দেখা মেলে বিস্ফোরক জাতীয় পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডার। এসব সিলিন্ডার মানুষের পারাপারের স্থানে রাখা মোটেও নিরাপদ নয়।তাই, বড় কোন বিপদ না ঘটার আগে এখানে গ্যাসের সিলিন্ডার না রাখা দরকার।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈদুল হোসেন চৌধুরী বলেন, মগনামা জেটি ঘাটটির মেরামত বা সংস্কারের কাজ আগামী অর্থ বছরে শুরু হবে অর্থাৎ আগামী জুলাই মাসের দিকে কাজ শুরু হবে। এই জেটির মেরামত বা সংস্কারের কাজ জেলা পরিষদের তত্ত্বাবধায়নে শুরু হবে। এ জেটি ঘাটটি কিছুদিন আগে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন পরিদর্শন করেছিলেন। ফলে তিনি দ্রুত জেটি ঘাটটি সংস্কার বা মেরামত করার জন্য নির্দেশ দেন। তিনি আরো বলেন, জেটি ঘাটে যে গ্যাস সিলিন্ডার রাখা হয় সেগুলোর বিরুদ্ধে দ্রুত সময়ে ব্যবস্থা নেব। যাতে দুই পাড়ের মানুষের যাতায়াত করতে অসুবিধা না হয় সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

আরও পড়ুন

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...