সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-জাকার্তা সম্পর্ক গভীর করতে আগ্রহী ইন্দোনেশিয়া

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আরমানাথ ক্রিস্টিয়াওয়ান নাসির বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশটির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, জাকার্তা ঢাকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়।

সোমবার (২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে এক বৈঠকে এই আলোচনা হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বৈঠকে বলেন, “ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সাদৃশ্য থাকা সত্ত্বেও ঢাকা ও জাকার্তা এখনও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারেনি। আমাদের অবশ্যই সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হতে হবে। ইন্দোনেশিয়ার সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে আমরা অনেক দূর যেতে প্রস্তুত।”

তিনি ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য বালিসহ অন্যান্য স্থানে বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত ভ্রমণের প্রস্তাব দেন, যা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে সহায়ক হবে বলে মন্তব্য করেন।

ইন্দোনেশিয়ার ভাইস মিনিস্টার নাসির জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া, তিনি বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্তির প্রচেষ্টায় জাকার্তার পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা এই সমর্থনকে স্বাগত জানিয়ে বলেন, “এই সমর্থন আসিয়ানে বাংলাদেশের পূর্ণ সদস্যপদের পথ সুগম করবে।” একইসঙ্গে তিনি ইন্দোনেশিয়ার কাছে রোহিঙ্গা সংকট সমাধানে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সম্মেলনে ইন্দোনেশিয়ার কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

জবাবে নাসির বলেন, “ইন্দোনেশিয়া বাংলাদেশের উদ্বেগের সঙ্গে একমত এবং এই মানবিক সংকট সমাধানে সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

বৈঠকের সময় নাসির আরও জানান, ইন্দোনেশিয়া বর্তমানে বাংলাদেশের চতুর্থ বৃহত্তম আমদানি গন্তব্য, এবং ইন্দোনেশিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল, উৎপাদন ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

আরও পড়ুন

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সহ...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনও সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...