সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়ায় ঘুমন্ত অবস্থায় দুই ভাইকে ছুরিকাঘাত: এক ভাইয়ের মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে মাছ ধরার জাল বসানোকে কেন্দ্র ঝগড়ার জেরে ঘুমন্ত অবস্থায় দুই ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাস্থলে মোহাম্মদ আবদুর রশিদ (১৮) নামে এক ভাইয়ের মৃত্যু হয়েছে ও নিহতের বড় ভাই তজুম উদ্দিন প্রকাশ বাদশাহ গুরুতর আহত হয়েছে। কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যার দিকে বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছনুয়াপাড়া এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আবদুর রশিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম ছনুয়া পাড়া এলাকার সাইফুল ইসলামের পুত্র।

স্থানীয়রা জানায়, ঘটনার আগের দিন রাতে জাল বসানো নিয়ে নিহত আব্দুর রশিদের বড় ভাই মোহাম্মদ তজুম উদ্দিন প্রকাশ বাদশার সাথে একই এলাকার জুনায়েদ প্রকাশ সায়েমের সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ঘাতক সায়েম নামের ছেলেটিকে চড়থাপ্পড় মারে নিহতের বড় ভাই তজুম উদ্দিন।

পরে সে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে নিহত আব্দুর রশিদের বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে ছুরি মারলে ঘটনাস্থলে মৃত্যু বরণ করে সে। এসময় নিহত আব্দুর রশিদের বড় ভাই মোহাম্মদ তজুম উদ্দিন বুকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, মাছ ধরার জাল বসানো নিয়ে নিহতের বড় ভাই বাদশা ও ঘাতক সায়েমের সাথে ঝগড়ার জেরে আব্দুর রশিদ নামের এক যুবক খুন হয়েছে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন পূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিছুদিন আগেও বদরখালী ইউনিয়নে খালকাঁচা পাড়া নামক এলাকায় ঘাতক সায়েম কর্তৃক এক এনজিও কর্মীকে ছুরিকাঘাত করে টাকাপয়সা ছিনিয়ে নেয় বলে জানা গেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

আরও পড়ুন

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...