সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ঈদুল আজহায় বোয়ালখালীতে থাকবে তিনস্তরের নিরাপত্তা বলয়

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার। 

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সহ-সভাপতি রাজু দে, সহ সাধারণ সম্পাদক পূজন সেন, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, সদস্য স ম রবিউল হোসাইন, আবু নাঈম ও মুহাম্মদ শাহাদাত হোসাইন জুনাঈদী।

ওসি বলেন, চাঁদাবাজি, চুরি-ছিনতাইসহ সকল ধরনের অপরাধ ঠেকাতে তিন ভাগে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পশুরহাটে বিশৃঙ্খলা করলে সাথে সাথেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ স্বতঃস্ফূর্ত ও নির্বিঘ্ন করতে সার্বক্ষণিক পুলিশি টহল জোরদার, পশুরহাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় অস্থায়ী পুলিশক্যাম্প স্থাপন করা হয়েছে। এতে যে কোনো সমস্যায় পুলিশের তাৎক্ষণিক সেবা মিলবে। আইন শৃঙ্খলা বজায় রাখা ছাড়াও যানজট নিরসন এবং ঈদের দিন নির্বিঘ্নে চামড়া কেনাবেচায় সতর্ক দৃষ্টি থাকবে।

ওসি জানান, বোয়ালখালীতে ১০টি হাটে কোরবানির পশু বেচাকেনা হয়। প্রতিটি হাটের প্রবেশপথ এবং ভেতরে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি হাট ইাজারাদার কর্তৃপক্ষের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। ব্যাপারীদের পছন্দসই হাটগুলোতে পশু আনা নেওয়ার ক্ষেত্রে এবং পশু কিনতে আসা ক্রেতাদের পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

আরও পড়ুন

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...