মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পাহাড়ি ঢলের আগে সংস্কার প্রয়োজন বাবুপাড়ার সুইস গেইট

খালেদ মাসুদ সাগর, মহালছড়ি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার বাবুপাড়া সংলগ্ন এলাকায় ১৯৯৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে একটি সুইস গেইট নির্মিত হয়। এর উদ্দেশ্য ছিল কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা এবং পাহাড়ি ঢলের পানি নিয়ন্ত্রণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা।

প্রকল্পটি শুরুর সময় থেকেই এটি কৃষিজমি, মাছের খামার এবং স্থানীয় পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। কিন্তু সময়ের ব্যবধানে গেইটটির বিভিন্ন অংশ ভেঙে পড়েছে এবং কিছু অংশ চুরি হয়ে যাওয়ায় এটি বর্তমানে সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়েছে।

গেইটের তিনটি দরজা মাটির সংস্পর্শে থাকায় খালের মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের সময় পলি, গাছের গুড়ি, কাদা ও লতাগুল্ম এসে খালটিকে বন্ধ করে দেয়। এতে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়।

এর সরাসরি প্রভাব পড়ছে কৃষিকাজ, মৎস্য খামার, পশুখাদ্য উৎপাদন এবং সর্বোপরি স্থানীয় জনস্বাস্থ্য ও জীবিকা নির্বাহের ওপর। প্রতিবছর এ কারণে এলাকার মানুষকে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

খালের পাশ্ববর্তী হওয়ায় অতিবর্ষণের সময় পানির চাপে শিশুমঞ্চ উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো এবং দোকানপাটের মাটি ধসে যাওয়ার প্রবল ঝুঁকি দেখা দেয়।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে আনু মারমা বলেন, “সুইস গেইটটি আমাদের কৃষি ও জীবিকার অন্যতম সহায়ক ছিল। এখন এটি নষ্ট হয়ে যাওয়ায় পানির প্রবাহ ব্যাহত হচ্ছে। অনেক সময় আমরা নিজেরা পরিশ্রম করে খাল পরিষ্কার করি, কিন্তু সেটি স্থায়ী সমাধান নয়। গেইটটি সংস্কার না হলে আগামী বর্ষা মৌসুমে আরও বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।”

এলাকাবাসীর পক্ষ থেকে আব্দুর রহিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে বলেন, “পাহাড়ি ঢল শুরু হওয়ার আগেই সুইস গেইটটি দ্রুত সংস্কার করে পানি চলাচলের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...