চান্দগাঁও থানার বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে পাঁচজন জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) রাত ৩টা ২০ মিনিটে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মুহাম্মদ মুছা, এএসআই হাছান আহমেদ ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ শিপন (২৮), ২. মোঃ রাসেল (২৪), ৩. মোঃ শাকিল (২১), ৪. মোঃ সেলিম (২০), ৫. মোঃ সাইফুল (৩৩)।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন , অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আর এইচ/
