শনিবার, ১৩ জুন ২০২৬

জাতিকে আলোর সন্ধান দিতে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: আনোয়ারুল আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, জাতিকে আলোর সন্ধান দিতে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাসুলুল্লাহ সাঃ যুব সমাজকে কাজে লাগিয়ে ইসলামী সমাজ কায়েম করেছেন। টগবগে যুবক দেশের জন্য অস্ত্রের মুখে নিজের বুক পেতে দিতে সর্বদা প্রস্তুত থাকেন। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করে যেতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে যুব কমিটি গঠন উপলক্ষে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী এডভোকেট মুহাম্মদ আবু নাছের।

জেলা আমীর ২০২৫-২৬ সেশনের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব কমিটি ঘোষণা করেন। কমিটি নিম্নরূপ:সভাপতি- এডভোকেট আবু নাছের,সেক্রেটারী- উপাধ্যক্ষ শাহাদাত হোছাইন, সহ সেক্রেটারী- মুহাম্মদ হারুনুর রশিদ, সহ সেক্রেটারী- মাওলানা সলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক- ইঞ্জি: মাসুদ বিন বজল, অফিস সম্পাদক- মুহাম্মদ আইয়ুব আলী, অর্থ সম্পাদক- এডভোকেট মুহাম্মদ হারুন, প্রচার সম্পাদক- খোরশেদ আলী চৌধুরী, আইটি সম্পাদক- সাইয়্যেদ আতিক জামালী, প্রকাশনা সম্পাদক- এস.এম. ফরিদ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়া, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত...

বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ ইনসেনটিভ মিলবে: প্রধানমন্ত্রী

দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশি বা কোনো বিদেশি নাগরিক দেশে বিনিয়োগ নিয়ে এলে...

রাঙামাটির সেই ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৯ জুন) বিকালে জাতীয় সংসদ ভবনে বাজেট...

কারিকুলামে কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের এক গুরুত্বপূর্ণ সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাত মন্ত্রণালয়ের কাজের মূল্যায়ন করা হয়।শনিবার (৬...