বুধবার, ৬ মে ২০২৬

কর্ণফুলী-বাঁশখালী, চন্দনাইশ ও মীরসরাইয়ের সাড়ে ১০ লাখ ভোটার এখনো পাননি স্মার্টকার্ড

চট্টগ্রাম নিউজ প্রতিবেদক

ভোটারদের মাঝে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল ২০১৬ সালে। উদ্বোধনের পর এখন ৯ বছর চলছে। কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা, বাঁশখালী, চন্দনাইশ ও মীরসরাই উপজেলার সাড়ে ১০ লাখ ভোটার তাদের স্মার্ট কার্ড পাননি।

চট্টগ্রাম জেলার ১৫ উপজেলার মধ্যে ধাপে ধাপে এ পর্যন্ত ১১ উপজেলার ৪৫ লাখ ৬৪ হাজার ৪৩৮ জন ভোটার তাদের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) পেয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত বাঁশখালী উপজেলার ৩ লাখ ৮৩ হাজার ৭৪১ জন ভোটার, চন্দনাইশ উপজেলার ১ লাখ ৯৪ হাজার ৯০১ জন ভোটার, কর্ণফুলী উপজেলার ১ লাখ ২৯ হাজার ৬২৬ জন ভোটার এবং মীরসরাই উপজেলার ৩ লাখ ৭৭ হাজার ৭৫১ জন ভোটার তাদের স্মার্ট কার্ড পাননি।

এ চার উপজেলার ভোটারদের অভিযোগ, তারা নিয়মিত চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলেও কবে নাগাদ তাদের স্মার্ট কার্ড পাবেন তা নির্বাচন অফিসের কর্মকর্তারাও জানাতে পারেননি।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা জানান, চট্টগ্রাম মহানগরীর সব ভোটার স্মার্ট কার্ড পেয়েছেন। জেলার ১৫ উপজেলার মধ্যে ১১ উপজেলার ভোটাররা তাদের স্মার্ট কার্ড পেয়েছেন। কিন্তু কর্ণফুলী, মীরসরাই, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার স্মার্ট কার্ড এখনো আসেনি। তবে নাগাদ আসতে পারে তাও নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, চট্টগ্রাম মহানগর ও জেলার ১৫ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬৫ লাখ ৫৭ হাজার ২২৫ জন। এর মধ্যে মহানগরীর ভোটার সংখ্যা ১৯ লাখ ৯২ হাজার ৭৮৭ জন। জেলার ১৫ উপজেলার ভোটার সংখ্যা ৪৫ হাজার ৬৪ হাজার ৪৩৮জন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রামে চন্দনাইশ, কর্ণফুলী, বাঁশখালী ও মীরসরাই উপজেলার ভোটারটা এখনো স্মার্ট কার্ড পাননি। এই চার উপজেলার স্মার্ট কার্ড বর্তমানে প্রিন্টিং পর্যায়ে রয়েছে।

জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, এখনো চট্টগ্রাম মহানগর এবং জেলার বিভিন্ন উপজেলার অবিতরণকৃত অনেক স্মার্ট কার্ড জেলা নির্বাচন অফিস এবং থানা ও উপজেলা নির্বাচন অফিসে পড়ে আছে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, চট্টগ্রাম মহানগরীর ৪১ ওয়ার্ডের ১৯ লাখ ৯২ হাজার ৭৮৭ জন ভোটারের মধ্যে প্রায় ভোটার তাদের স্মার্ট কার্ড পেয়েছেন। যারা কার্ড বিতরণের সময় ছিলেন না তাদের স্মার্ট কার্ডগুলো সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে রয়েছে। একইভাবে জেলার ১৫ উপজেলার মধ্যে আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, সাতকানিয়া, লোহাগাড়া, সন্দ্বীপ, সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

ইসি সূত্রগুলো জানিয়েছে, ২০১৬ সালে স্মার্ট কার্ডের বিতরণ কার্যক্রম শুরু করা পর থেকে এ পর্যন্ত দেশের ৮ কোটি ৯ লাখ ২১ হাজার ১৩০ জন পেয়েছেন। এখনো বিতরণের অপেক্ষায় রয়েছে ১ কোটি ৫১ লাখ ৭৬ হাজার ১৪৭ জনের কার্ড। এই কয় বছরে ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ...

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

আরও পড়ুন

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ সকল রোহিঙ্গা নাগরিক জেলার বিভিন্ন চলমান সরকারি কাজে দিনমজুরের কাজ, গাছ পরিবহনের কাজ, ইটভাটার কাজ...

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...