সোমবার, ১০ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে মসজিদের ওয়াকফ এষ্টেট নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলীর শিকলবাহা হাজী আছন আলী চৌধুরী জামে মসজিদের ওয়াকফ এষ্টেট নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে নগরীর কালামিয়া বাজার এলাকার একটি ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মসজিদের মোতোয়ালিরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন শিকলবাহা হাজী আছন আলী চৌধুরী জামে মসজিদের মোতোয়ালি দাবি করা হামিদ মিয়া চৌধুরী, সেলিম চৌধুরী এবং হুমায়ুন কবির চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, স্থানীয় একটি চক্র মসজিদের ওয়াকফ এস্টেটের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত রয়েছে। প্রকৃত মোতোয়ালিদের বহিরাগত লোক দিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। গত শুক্রবার মসজিদের মোতোয়ালি হামিদ মিয়া চৌধুরীর উপর হামলা চালিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হয়।

লিখিত বক্তব্যে তারা আরও বলেন, হাজী আছন আলী চৌধুরীর ওয়ারিশ হিসেবে হাইকোর্টের নিদর্শনা ও পরিবারের ওয়ারিশ মোতাবেক ২০১২ সালে জামে মসজিদের ওয়াকস্ এস্টেটের প্রকৃত আমরা তিনজন হামিদ মিয়া চৌধুরী, সেলিম চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী মোতোয়ালি হই।

হাজী আছন আলী চৌধুরী ১৯১৬ সালে শিকলবাহাসহ সর্বস্তরের মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেন এবং মসজিদের রক্ষণাবেক্ষণ ও ইমাম মুয়াজ্জিনের সম্মানী প্রদানে জমি সম্পত্তি ওয়াকস্ এস্টেট করে যান। প্রায় ১১০ বছরের পুরানো মসজিদটি নামাজের অনুপযোগী হয়ে পড়লে ওয়াকস্ এস্টেটের নীতিমালা অনুযায়ী ২০১৬ সালে ৩য় তলা বিশিষ্ট মসজিদ পুণঃনির্মাণ করা হয়। সেই সাথে মসজিদের নামে মার্কেট নির্মাণসহ মসজিদে উন্নত পরিবেশ নিশ্চিত করা হয়। ওয়াকস্ এস্টেটের সম্পত্তি বিক্রয়, মসজিদ ও মার্কেট নির্মান ও আরও সম্পত্তি ক্রয়সহ যাবতীয় হিসেব-নিকাশ প্রতি বছর ওয়াকস্ এস্টেট অফিসে প্রদান করা হয়েছে। যা দেখে শিকলবাহাসহ কর্ণফুলীর সর্বস্তরের মানুষ প্রসংশা করেছে।

তারা বলেন, সম্প্রতি সময়ে একটি বিশেষ মহলের ইন্ধনে মসজিদে সম্পত্তি আত্মসাতে অভিযোগ এনে অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমাদের বিরুদ্ধে যারা অপপ্রচার চালিয়ে এলাকাবাসীদের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি আমরা। এসব বিষয়ে এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্যও আহ্বান জানান তিনি।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...