বুধবার, ৬ মে ২০২৬

সাতকানিয়ায় বাবার ধর্ষণে মেয়ে অন্তঃসত্ত্বা! স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ সন্তানকে একাধিকবার ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করার অপরাধে মোহাম্মদ আলী (৪০) নামে এক নরপিশাচ বাবাকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।

লোকমুখে খবর ও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) থেকে জানতে পেরে থানা পুলিশ আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ধর্ষকের নিজ বাড়ি উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনোহর চৌধুরীপাড়া থেকে গ্রেপ্তার করে ধর্ষক বাবাকে থানায় নিয়ে আসেন।

গ্রেপ্তাররকৃত মোহাম্মদ আলী উল্লিখিত এলাকার মৃত এমদাদ আলীর ছেলে। এ ঘটনায় ওই কন্যা সন্তানের মা বাদী হয়ে বাবাকে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার ১২/১৩ বছর বয়সী কন্যাটি স্থানীয় কেফায়েত উল্লাহ-কবির আহমদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদীর সাথে ২০১০ সালের দিকে মোহাম্মদ আলীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের সংসারে দুই ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। এদের মধ্যে ধর্ষণের শিকার কন্যাটি পরিবারের বড় মেয়ে। বিগত ১০-১৫ দিন আগে ধর্ষণের শিকার মেয়েটির পেট ব্যাথা বলে বমি করতে থাকে। বিষয়টি তার মা জানতে চাইলেও সে ভয়ে মাকে বলেনি।

মঙ্গলবার (২২এপ্রিল) পুনরায় মেয়ের পেট ব্যাথা ও বমি শুরু হলে স্বামীকে দিয়ে তাকে উপজেলার কেরানীহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। মেয়ে আড়াই মাসের গর্ভবতী জেনে চিকিৎসক স্বামীর মাধ্যমে মেয়ের মাকে হাসপাতালে ডেকে পাঠাই। মেয়ের অবস্থা খারাপ দেখে গর্ভপাত করানো হয়।

এজাহার থেকে আরও জানা যায়, বাবার দ্বারা চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক বারটার দিকে তার শয়নকক্ষে প্রথম বার ধর্ষণের শিকার হয় মেয়েটি। প্রথম ঘটনার পর মেয়েটি তার শয়নকক্ষে একাধিকবার ধর্ষণের শিকার হলেও মা ও মেয়েকে মেরে ফেলার ভয় দেখানোর কারণে বিষয়টি মা কে জানায়নি মেয়েটি।

মেয়েটির মা বলেন, বিষয়টি মেয়ের বাবাকে জিজ্ঞাসা করলে সে ধর্ষণের বিষয়টি আমার কাছে স্বীকার করে। বিষয়টি কাউকে না বলার অনুরোধ করেন। এ বিষয়টি শুনে আমি হঠাৎ স্তম্ভিত ও জ্ঞানশূন্য হয়ে পড়ি। পরে আমার ভাইকে হাসপাতালে ডেকে নিয়ে যাই। ভাইসহ নিকট আত্মীয়দের সাথে পরামর্শ করে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকালেই ধর্ষক বাবাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নরপিশাচ বাবা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে বাবাকে একমাত্র আসামি করে থানায় মামলা করেছেন। তাকে (ধর্ষক) আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

চকরিয়ায় পুলিশের অভিযানে ২১ আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) বিকালে চকরিয়া থানা পুলিশ এক...