সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আগামী রমজানের আগে নির্বাচন চাই জামায়াত

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

আগামী রমজানের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার দুপুরে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানান দলটির আমির শফিকুর রহমান।

তিনি বলেন, “মার্কিন প্রতিনিধি দল জানতে চাচ্ছে আমরা কখন এই নির্বাচনটা দেখতে চাচ্ছি। আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেবে।”

“আমাদের ভিউ (দৃষ্টিভঙ্গী) হচ্ছে রমজানের আগেই নির্বাচন শেষ হওয়া উচিত। জুন পর্যন্ত অপেক্ষা করে তখন বর্ষা, ঝড়-ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আছে। তখন আবার নির্বাচনটা অনিশ্চিত হয়ে যেতে পারে,” যোগ করেন তিনি।

জামায়াত আমির শফিকুর রহমান বলেন, “ওই আশঙ্কার কারণেই রমজানের আগেই যেন নির্বাচন হয়ে যায়। এটা আমাদের মতামত।”

তিনি জানান, নির্বাচন নিয়ে জামায়াতের দলগত অবস্থান, সরকার গঠন করলে গণতান্ত্রিক চর্চা কিংবা নির্বাচন পদ্ধতি সম্পর্কেও জানাতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল।

এর জবাবে জামায়াত ইসলামী মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছে, জামায়াত আগামী নির্বাচন আনুপাতিক হার বা পিআর পদ্ধতিতে দেখতে চায়। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার বিষয়েও দলটি কথা বলেছে মার্কিন প্রতিনিধি দলের কাছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “জুলাই-অগাস্টে আহত অনেকে হাসপাতালের বিছানায় পড়ে আছে। এই অবস্থায় আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে। এই বিচারও সুষ্ঠু হতে হবে।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর (এসসিএ) উপ-সহকারী মন্ত্রী নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী অ্যান্ড্রু আর হেরাপ তিন দিনের সফরে আজ বুধবার ঢাকায় এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বাসস জানিয়েছে, নিকোল চুলিক বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করবেন। অন্যদিকে, অ্যান্ড্রু হেরাপের রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

আজ গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা এনাসিপি ও বিএনপির সঙ্গে বৈঠক করছেন নিকোল চুলিক।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বহুল...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

আরও পড়ুন

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ পাইলট কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়া...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...