সোমবার, ২৭ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে পাষণ্ড স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

আনোয়ার আজিম, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই পাষণ্ড স্বামী। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাড়বকুণ্ডে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সীমা আক্তার (২৫)। তিনি বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের শহীদ কলোনির মো. মাহমুদুল হক করিম (২৯)’র স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে সীমা আক্তারের সাথে তার স্বামী করিমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে করিম একটি ধারালো ছুরি নিয়ে স্ত্রীকে আঘাত করলে সীমা গুরুতর আহত হয়ে চিৎকার করতে থাকে। খবর পেয়ে পাশের এলাকায় থাকা তার মা-বাবাসহ এলাকাবাসী গিয়ে সীমাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করায়। তবে এ সময় স্বামী করিম পালিয়ে যায়।

এদিকে, হাসপাতালে নিয়ে ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান স্ত্রী সীমা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আহমদ শফির ছেলে মাহমুদুল হক রহমান তার স্ত্রী সীমা আক্তারের (২৬) সাথে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

সীমা আক্তার একই ইউনিয়নের চারাকান্দি পূর্ব নডালিয়া গ্রামের আইয়ুব খান ও পারভীন আক্তারের মেয়ে। তার একটি কন্যা শিশু সন্তানও রয়েছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মজিবুর রহমান। তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...