বুধবার, ১৭ জুন ২০২৬

খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নারী ও শিশুর

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দক্ষিণ একসত্যাপাড়া এলাকায় বিদ্যুৎপৃষ্টে এক শিশু ও এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন আরাফাত হোসেন ও মোছাম্মৎ শামসুন্নাহার।

শুক্রবার (১৮ এপ্রিল) জেলার পানছড়ি উপজেলার সীমান্ত সংলগ্ন লোগাং ও মানিকছড়ির দক্ষিণ একসত্যাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন মানিকছড়ি উপজেলার দক্ষিণ একসত্যাপাড়া এলাকার মো. নুর হোসেনের মেজ ছেলে এবং শামসুন্নাহার পানছড়ির সীমান্ত সংলগ্ন লোগাং এলাকার মো. শফিউল্লাহর স্ত্রী।

স্থানীয়রা জানান, আজ (শুক্রবার) বিকাল ৩টার দিকে বাড়ির সামনে উঠানে ফুটবল খেলছিল আরাফাত। খেলার একপর্যায়ে বল গড়িয়ে পাহাড়ের নিচে পড়ে গেলে কুড়িয়ে আনতে যায় সে। সেখানে পানি তোলার জন্য ছড়িয়ে থাকা বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে মারা যায় সে।

অপরদিকে, পানছড়ি উপজেলার সীমান্ত সংলগ্ন লোগাং এলাকায় নিজবাড়িতে পানির পাম্পের সুইস অন করে পানি না আসায় বিদ্যুতের তার ধরে নাড়া দেন শামসুন্নাহার। এতে তারের জোড়া ছুটে তার গায়ে লাগলে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

আরও পড়ুন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন আমাদের নিজের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল...