বুধবার, ১৭ জুন ২০২৬

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু

মোঃ নোমান, বাঘাইছড়ি রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির সীমান্তবর্তী দুর্গম বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে রিমলি চাকমা নামে এক মাস বয়সের  শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

১৮ এপ্রিল শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাবা রিটন চাকমা ও স্বজনের অভিযোগ হাসপাতালে কোন অক্সিজেন সিলিন্ডার না থাকায় যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি। পরে বিকল্প উপায় সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেও বাঁচানো যায়নি।

কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার এর পাশাপাশি ডাক্তারের সংকট রয়েছে। একটি মাত্র এম্বুলেন্স সেটিও নষ্ট। ১৬ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন ৪ জন, এরাও ঠিক মত উপস্থিত থাকেনা। উর্ধতন কর্মকর্তাকে বার বার জানিয়েও কোন প্রতিকার মিলছে না।

এবিষয়ে রাঙ্গামাটির সিভিল সার্জন ডাঃ নূয়েন খিসার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে তিনি এখনো যোগদান করেননি। হাসপাতালে একজন কর্তা দরকার সেটি নেই। বার বার বলার পরও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইওএইচএফপিও) যোগদান করেননি। দীর্ঘদিন চাকরির সুবাদে ওনাদের পেছনে হয়তো কোন লোক আছে, তাদের টাকা পয়সার অভাব নেই। তাই তাদের চাকরির প্রতি মায়া নেই। তারা জানে ৩-৪ বছর পরে হলেও চাকরি যাবে না তাই হয়তো এমনটি করেন।

এদিকে হাসপাতালের অবকাঠামোর অবস্থাও নড়বড়ে। বার বার মেরামত করেও অবস্থার কোন উন্নতি করা যাচ্ছে না। অধিক পুরাতন হওয়ায় ঝুঁকি নিয়েই চলে চিকিৎসা কার্যক্রম। তাই স্থানীয় জনপ্রতিনিধিদের দাবী দ্রুত একটি নতুন হাসপাতাল ভবন নির্মাণ করে চিকিৎসা সেবার মান উন্নত চিকিৎসার ব্যাবস্থা জোরদার করা।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

আরও পড়ুন

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান,...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। দুদকের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।রোববার (১৪ জুন)...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায়...