সোমবার, ২৪ আগস্ট ২০২৬

উপজেলা সহকারী শিক্ষা অফিসারদের গ্রেড উন্নীতকরণের দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা ও থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন।

রোববার (২৩ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রেরণ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৭৮ সালে উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটি সৃষ্টি হয়। ১৯৯৪ সালে সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী পদটি ১০ম গ্রেডে উন্নীত করা হয়। সে সময় প্রধান শিক্ষক পদটি ১৭তম গ্রেডে এবং সহকারী শিক্ষক পদটি ১৮তম গ্রেডে ছিল।

পরবর্তী সময়ে প্রধান শিক্ষক পদটি কয়েক দফায় উন্নীত হয়ে ২০১৪ সালে ১১তম গ্রেডে পৌঁছায় এবং সাম্প্রতিক উচ্চ আদালতের রায়ে এটি ১০ম গ্রেডে উন্নীত হয়। অন্যদিকে, সহকারী শিক্ষক পদটি চার দফায় উন্নীত হয়ে ২০২০ সালে ১৩তম গ্রেডভুক্ত হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, উপজেলা পর্যায়ের অন্যান্য সমগ্রেডের কর্মকর্তারা ইতোমধ্যে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত হয়েছেন। কিন্তু দীর্ঘ ৩০ বছরেও সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের গ্রেড অপরিবর্তিত রয়েছে। মাঠপর্যায়ে সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখা এবং গুণগত মানের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার স্বার্থে এই পদমর্যাদা বৃদ্ধি জরুরি। এ দাবির দ্রুত বাস্তবায়নের জন্য সংগঠনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সোহেল রায়হান রাশেদ, সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ কাউসার, লায়লা বিলকিস, আশীষ ধর, মো. ইলিয়াস, রঞ্জন ভট্টাচার্য, প্রবীর কুমার চৌধুরী, বিষু দে, লতিকা রত্নম মাননা, শাহেদা বেগম, আবু তোরাব মোহাম্মদ হোসাইন, সৈয়দা আমাতুল্লাহ আরজু, দ্বিজেন ধর, সৈয়দ আবু সুফিয়ান, বিকাশ ধর, বিটন দে, মুনা বড়ুয়া, আল মামুন, রেজাউল ইসলাম, তাসমিন আকতার কালি, শাহরিয়ার সুলতানা, উম্রাচিং চৌধুরী প্রমুখ।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...