সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নম্বর প্লেট বদলে সেনাবাহিনীর ডাল আত্মসাৎ! পুলিশের অভিযানে ধরা, গ্রেপ্তার-২

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বরাদ্দকৃত ১৭ টন ৫০০ কেজি প্যাকেটজাত মসুর ডাল আত্মসাৎ চেষ্টার অভিযোগে চট্টগ্রামের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে তা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১টা ৪৫ মিনিটের দিকে বাকলিয়া থানার ওসি তদন্ত মোজাম্মেল হকের দিকনির্দেশনায় চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ডালের চালান ও ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

গ্রেপ্তার ও উদ্ধার অভিযানের বিস্তারিত

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া জেলার কাহালু থানার খিয়ার ভূগইল এলাকার বুলু প্রামাণিকের ছেলে মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩২) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার শিমুলবাড়ির মো. আইজ উদ্দিনের ছেলে মো. আজম মিয়া (৩০)।

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বাকলিয়া থানাধীন চাক্তাই নতুন রাস্তার মো. জসিমের গুদাম থেকে ১৭ টন ৫০০ কেজি মসুর ডাল এবং আত্মসাৎ কাজে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১৬৫৫) উদ্ধার করা হয়।

কীভাবে ঘটেছিল আত্মসাৎ প্রচেষ্টা?

জানা গেছে, গত ২৩ মার্চ রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে সেনাবাহিনীর জন্য বরাদ্দকৃত মসুর ডালের চালানটি বগুড়া ক্যান্টনমেন্টে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তবে পথিমধ্যে আসামিরা পরিকল্পিতভাবে ডালচালানটি বগুড়া ক্যান্টনমেন্টে না নিয়ে আত্মসাতের উদ্দেশ্যে ট্রাকের নম্বর প্লেট পরিবর্তন করে চট্টগ্রামের চাক্তাই এলাকায় নিয়ে আসেন।

আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...