শনিবার, ২৫ জুলাই ২০২৬

নাফনদীতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া:

কক্সবাজারের টেকনাফের মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশের চেষ্টার সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর বিজিবি সদস্য মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার হয়েছে।

রবিবার (২৩ মার্চ) দুপুর ১২টা ১৫মিনিটের দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত পয়েন্ট দিয়ে মৃতদেহটি উদ্ধার করে আনা হয় বলে জানিয়েছে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান।

বিজিবি সদস্য বেলাল শাহপরীরদ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনায় নিখোঁজ বিজিবির সদস্যের সাথে একটি চাইনিজ রাইফেল এবং গুলি ভর্তি ৪ টি ম্যাগজিন থাকার তথ্য পাওয়া গেলেও মৃতদেহের পাশাপাশি এসব আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, শুক্রবার মধ্যরাতে নাফ নদীর শাহপরীরদ্বীপ এলাকায় রোহিঙ্গাবহনকারী ট্রলার ডুবির ঘটনার পর থেকে বিজিবির এক সদস্য সহ নিখোঁজদের সন্ধানে বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও সাগরে নিরবিচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালায়।

এক পর্যায়ে রবিবার সকালে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত থেকে অদূরবর্তী সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে কোস্টগার্ড ও বিজিবির আভিযানিক দলের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে। এরপর বেলা সোয়া ১২ টার শাহপরীরদ্বীপের পশ্চিম পাড়া সৈকত নৌঘাট দিয়ে লাশটি নিয়ে আসা হয়েছে। পরে লাশটি কূলে তোলার পর গাড়ি যোগে বিজিবি নিয়ে যান বলে জানান তিনি।

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, শাহপরীরদ্বীপের অদূরবর্তী সাগর থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ বিজিবি সদস্যের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পরে লাশটি কূলে নিয়ে আসার পর কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার মধ্যরাতে শাহপরীরদ্বীপ পশ্চিমে রোহিঙ্গাবহনকারী ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির এক সদস্য সহ অনেকেই নিখোঁজ হন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো....

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাতেমার (৫) বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। ফাতেমা তাঁর বাবাকে ঘরে...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগে মুহাম্মদ জসীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪ লাখ ৫০ হাজার টাকার সিমেন্ট, সার ও পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ১০ পাচারকারীকে আটক...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগেই...