রবিবার, ১৪ জুন ২০২৬

সাতকানিয়ায় নুরে হাবিব ওয়েল ফেয়ারের ইফতার বিতরণ অনুষ্ঠান

দেশ ও এলাকার জন্য কাজ করে যেতে চাই: ধর্ম উপদেষ্টা ড.খালিদ হোসেন

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া:

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালীন সময়ে দেশ ও এলাকার জন্য কিছু কাজ করে যেতে চাই। এর অংশ হিসেবে এ এলাকায় একটি হাসপাতাল করার ইচ্ছা রয়েছে আমার।

এ বিষয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে কথা বলেছি। এ ছাড়া এ বিষয়ে আমি আপনাদের কাছ থেকে পরামর্শ চাই। আর আপনারা আমার এলাকার মানুষ যারা আছেন তারা যদি কোন বিপদে পড়েন একান্তে আমার সহযোগিতা চাইলে আমি আপনাদের পাশে দাঁড়াবো।

আজ বুধবার ১৯ মার্চ বিকাল ৩ টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের পৈত্রিক নিবাস বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, সাতকানিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে একটি কথা উঠেছে। আমি আশা করছি ডিসি, পুলিশ সুপার এবং থানার ওসি দ্রুত এ সমস্যার সমাধান করতে পারবেন। তারপরও উনারা যদি মনে করেন আমি স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিষয়টি আলাপ করে সাতকানিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সহযোগিতা করবো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, ফি-সাবিলিল্লাহ ফাউন্ডেশন চেয়ারম্যান হাবিবুর রহমান মিছবাহ ও বিকেএমইএ এর সভাপতি মুহাম্মদ হাতেম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম প্রমুখ।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

আরও পড়ুন

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায়...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায়...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...