রবিবার, ২৬ জুলাই ২০২৬

প্রতি মাসে বিল দিয়েও ৩ মাস ধরে পানি পাননা দক্ষিণ কাট্টলীর লক্ষাধিক মানুষ

শিহাব উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি:

বন্দর নগরী চট্টগ্রামের ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের প্রায় লক্ষাধিক মানুষ গত ৩ মাস ধরে ওয়াসার পানি না পেয়ে সীমাহীন দুর্ভোগে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। মাসের পর মাস পানির বিল দেয়ার পরও পানি না পেয়ে এলাকার লোকজন আজ ১৯ মার্চ বুধবার সকালে ট্রাক করে মিছিল নিয়ে ওয়াসা ভবনে অভিযোগ জানাতে যান।

ওয়াসার অফিসে গিয়ে ওয়াসার এমডিকে না পেয়ে প্রধান প্রকৌশলীর মো. মাকসুদ আলমের কাছে যান। এসময় বিক্ষুদ্ধ এলাকাবাসী গত তিন মাস ধরে পানি না পাওয়ার অভিযোগ করেন এবং পানির জন্য বিক্ষোভ করেন। এসময় প্রধান প্রকৌশলী এলাকাবাসীর অভিযোগ শুনে প্রায় এক ঘন্টা সমস্যা সমাধান নিয়ে আলোচনা করেন এলাকাবাসীর সাথে। ওয়াসার প্রধান প্রকৌশলী সমস্যা সমাধানে অতি দ্রুত ব্যবস্থা নিবে বলে এলাকাবাসীকে অশস্ত করেন ।

ওয়াসার প্রধান প্রকৌশলীর কথায় যেন মন মানছে না এলাকাবাসীর –তাই পুনরায় ট্রাকে করে ছুট গেলেন নগর পিতা সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে । সিটি মেয়র এসময় এলাকাবাসীর কথা শুনে সিটি কর্পোরেশন পক্ষ থেকে ওয়াসার কাছে লিখিত সুপারিশের আশ্বাস দিলে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের সোনালী সিটি আবাসিক এলাকা, জেলে পাড়া, ধোপা পাড়া , ব্যাংক কলোনি, বনিক পাড়ার লোকজন শান্ত হয়ে ফিরে যান।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...