বুধবার, ১৭ জুন ২০২৬

‘গাজা পরিকল্পনা থেকে সরে এসেছেন ট্রাম্প’

আন্তর্জাতিক ডেস্ক

গাজা পরিকল্পনা থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সরে এসেছেন বলে দাবি করেছে মিশর।

তারা বলেছে, এ বিষয়ে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এক বৈঠকে ট্রাম্পকে বুঝিয়েছেন। তার কথা মনোযোগ সহকারে শুনেছেন ট্রাম্প এবং সহমর্মিতা দেখিয়েছেন।

মিশরের একজন সিনিয়র কর্মকর্তা মিডল ইস্ট আই’কে বলেছেন, গাজায় যুদ্ধপরবর্তী একটি পরিকল্পনা দিয়েছে মিশর। এতে আরবদের সমর্থন আছে। এ পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র।

মিশরীয় ওই কর্মকর্তা মঙ্গলবার বলেছেন, সম্প্রতি ওয়াশিংটন সফর করেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। এ সময় তিনি ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এর আগে ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক জর্ডান ও মিশরে পাঠিয়ে দিয়ে গাজা উপত্যকাকে খালি করে ফেলার পরিকল্পনা ঘোষণা করেছিলেন।

বলেছিলেন, গাজাকে দখল করে নেবে যুক্তরাষ্ট্র। কিন্তু ওই বৈঠকে ট্রাম্পকে সেই পরিকল্পনা থেকে সরে আসতে সম্মত করিয়েছেন বাদশাহ আবদুল্লাহ। ফলে কায়রো এবং আরব রাষ্ট্রগুলো বাদশাহ আবদুল্লাহ’র এই বৈঠককে জয় হিসেবে দেখছে। মিশরীয় কর্মকর্তা আরও বলেছেন, ওই রুদ্ধদ্বার বৈঠক চমৎকার ছিল।

উল্লেখ্য, গাজা উপত্যকাকে দখল করে নেয়ার প্রকাশ্য যে পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প, তার বিরুদ্ধে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি বাদশাহ আবদুল্লাহ। তবে মিশরীয় কর্মকর্তা বলেছেন, বাদশাহ ব্যক্তিগতভাবে ট্রাম্পকে তার পরিকল্পনা সম্পর্কে সতর্ক করেছেন। বলেছেন, এ পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে ইসলামপন্থি উগ্রপন্থার উত্থান ঘটবে। তাতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রপন্থি যেসব সরকার আছে, তাদের পতন হতে পারে। ওদিকে গাজায় অবকাঠামো পুনঃনির্মাণের জন্য ভারী যন্ত্র প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল। এ কারণে বাকি জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয় যোদ্ধাগোষ্ঠী হামাস। একই সঙ্গে গাজাবাসীকে তাদের বাড়িঘরে ফেরার অনুমতি দিয়েছে ইসরাইল। তবে ত্রাণসামগ্রী আটকে রেখে যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে হামাস। ওদিকে গাজায় যুদ্ধপরবর্তী শাসন ব্যবস্থা কেমন হবে মিশরের সেই পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদ সফরের কথা রয়েছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির। সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

আরও পড়ুন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...