শনিবার, ২ মে ২০২৬

গুমের শিকার পিতার সন্ধান চেয়ে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ির ১৩ নং লেলাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এ.এস.এম. শহিদুল আলম সিরাজ চেয়ারম্যানের সন্ধান দাবিতে মানববন্ধন করেছে তাঁর সন্তান সাংবাদিক আজীম অননের সহকর্মীরা।

বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে গুম হওয়া বিএনপি নেতা সিরাজ চেয়ারম্যানের সন্তান আজীম অনন বলেন, ২০১২ সালে ৬ মার্চ বিএনপির কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ঢাকা গিয়েছিলেন আমার বাবা। ঢাকা থেকে সেই থেকে আর ফিরেননি তিনি। গত ১৫ বছর ধরে গুম, খুনের শিকার তথা আয়না ঘরে নিয়ে গুম করা হয়েছে অনেক বিরোধীমতের মানুষ। যার মধ্যে আমার বাবা সিরাজ চেয়ারম্যানও রয়েছেন। তিনি গুম হওয়ার পর থেকে আমরা প্রশাসনের ধারে ধারে ঘুরেও কোন সন্ধান পায়নি। ১২ বছর ধরে আমার মা ও ছোট ভাই আমার বাবার ফিরার অপেক্ষায় রয়েছে। আমরা আয়না ঘর থেকে অনেকে বের হতে দেখছি। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় ৬ মাস পার হয়ে গেলেও বাবার সন্ধান পায়নি। আমি আবার বাবার জীবিত হোক মৃত তার শেষ অবস্থানটুকু জানতে চাই। বাবার শেষ চিহ্ন টুকু নিয়ে আমার পরিবার সারাজীবন বেঁচে থাকবো।

সাংবাদিক ইমরান এমির পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য সচিব ও সিডিএ বোর্ড সদস্য জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সাংবাদিক ওয়াহিদ জামান, দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল, জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল সালাম নিষাদ, দৈনিক মানবকণ্ঠের ব্যুরো প্রধান মোহাম্মদ আলী ,সাংবাদিক ফারুক মুনির, প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, সাংবাদিক জীবন মুছা, এডভোকেট নাজমুল হাসান, জামিল উদ্দীন রায়পুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল প্রমুখ।

এছাড়াও সংহতি প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, বাসসের সিনিয়র রিপোর্টার মিয়া মো. আরিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বেসরকারী কারা পরিদর্শক মোজাম্মেল হক, চট্টগ্রাম মহানগ জাসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন, দৈনিক বণিকবার্তার ডেপুটি ব্যুারো প্রধান সুজিত সাহা, পূর্বদেশের স্টাফ রিপোর্টার এম এ হোসাইন, যুগান্তরের স্টাফ রিপোর্টার এম এ কাউসার, মানবজমিনের ব্যুরো ইনচার্জ জালাল রুমি, সিভয়েসের রিপোর্টার শুভ্রজিৎ বড়ুয়া, কালবেলার স্টাফ রিপোর্টার ফরহাদ সুমন, বার্তা২৪ এর স্টাফ রিপোর্টার সিরাত মঞ্জুর, ডেইলি ম্যাসেঞ্জারের স্টাফ রিপোর্টার রিমন শাখাওয়াত, রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. সাহাব উদ্দীন, তানভীর আহমেদ, আজকের বাংলার স্টাফ রিপোর্টার ইসমাঈল ইমন, সিভয়েসের স্টাফ রিপোর্টার শাহরুখ শায়েল, মিনহাজ মুহী, ফটো সাংবাদিক ফয়সাল এলাহী, শ্যামল নন্দী, মো. হানিফ, মনির হাসান, হেলাল উদ্দীন পীর, সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সিরাজ চেয়ারম্যানের খোঁজ নিশ্চিতের দাবি জানিয়ে জোরালো বক্তব্য রাখেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়: চসিক মেয়র 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়।শুক্রবার চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি...