বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

কালুরঘাট সেতুর যানবাহনের টোল আদায় শুরু 

নিজস্ব প্রতিবেদক

কালুরঘাট সেতু দিয়ে চলাচলরত যানবাহন থেকে টোল আদায় শুরু হয়েছে ।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি )  রেলওয়ে আগামী এক বছরের জন্য সেতুর টোল আদায়ের জন্য মাওয়া এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে সেতু বুঝিয়ে দেয়।এক বছরের জন্য সাড়ে ৬ কোটি টাকায় সেতুর টোল আদায়ে ইজারা নিয়েছে এ প্রতিষ্ঠানটি।

রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ কালুরঘাট সেতু থেকে টোল আদায়ের জন্য গত ডিসেম্বরে টেন্ডার আহবান করেছিল। টেন্ডারে মোট ৯টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। এরমধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাওয়া এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানটি বিবেচিত হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ–সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুব উল করিম বলেন, রেলওয়ের শর্ত মোতাবেক কালুরঘাট সেতুর ইজারাদার প্রতিষ্ঠান এক বছরের ইজারার সকল টাকা পরিশোধ করেছে। আজ আমাদের সার্ভেয়ার কানুনগোসহ গিয়ে ইজারাদার প্রতিষ্ঠানকে সেতু বুঝিয়ে দেওয়া হয় ।

মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আলম ববি বলেন, কালুরঘাট সেতুর উপর দিয়ে চলাচলরত যানবাহন থেকে টোল আদায়ে রেলওয়ে গত ডিসেম্বরে টেন্ডার আহ্বান করেছিল। মোট ৯টি প্রতিষ্ঠান টেন্ডারে অংশগ্রহণ করেছে। টেন্ডারে আমাদের মাওয়া এন্টারপ্রাইজ সর্বোচ্চ দরদাতা বিবেচিত হয়েছে। টেন্ডারে সরকারি ডাকমূল্য ছিল ৩ কোটি ৮৭ লাখ ৫৩ হাজার ৭৪২ টাকা। টেন্ডারে মাওয়া গ্রুপ ৫ কোটি ২০ লাখ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হয়েছে। এর সাথে ১৫ শতাংশ ভ্যাট ৭৮ লাখ টাকা, ৫ শতাংশ আয়কর ২৬ লাখ টাকা এবং ২৬ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি জমা দিতে হয়েছে।

কালুরঘাট সেতুর টোলের হার: সেতু পারাপারে বাসের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, ট্রাকের টোল ১৫০ টাকা, মাইক্রোবাস ৬০ টাকা, প্রাইভেট কার ৫০ টাকা, জিপ ৫০ টাকা, সিএনজি ট্যাক্সি ২০ টাকা এবং মোটরসাইকেলের টোল ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

৯৪ বছরের পুরোনো এ সেতুর সংস্কার কাজ শুরু হয়েছিল ২০২৩ সালের ১ আগস্ট। দীর্ঘ ১৪ মাস সংস্কার কাজ শেষে নতুন রুপ পেয়েছে শতবর্ষী কালুরঘাট সেতুটি। গত বছরের ২৭ অক্টোবর সেতু দিয়ে যানবাহন চলাচল উন্মুক্ত করে দেয়া হয়। বুয়েট বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে সংস্কারের পর এখন বেশ মজবুত ও দৃষ্টি নন্দন হয়ে উঠেছে সেতুটি।

৪৩ কোটি টাকা ব্যয়ে সেতুটির সংস্কারকাজ করেছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এক সময়ের ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে এখন কক্সবাজারগামী ট্রেন চলাচলের পাশাপাশি যানবাহনও চলাচল চলছে। প্রথমবারের মত পুরনো এই সেতু দিয়ে পথচারী পায়ে হেঁটে পারাপারের জন্য ওয়াকওয়ে নির্মাণ করেছে রেলওয়ে। তবে ২০২৩ সালের ১২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সেতুটি দিয়ে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছেন পুলিশ।...

চট্টগ্রামে লায়ন্স জেলার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

লায়ন্স ইন্টার‌ন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে...

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

আরও পড়ুন

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছেন পুলিশ।বুধবার (১৫এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের...

চট্টগ্রামে লায়ন্স জেলার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

লায়ন্স ইন্টার‌ন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।সকাল ৯টায় বর্ষবরণ উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন আশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে...

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫ মামলায় ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (১৫...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) শেষরাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায়...