বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৪ ফার্মেসীকে ৭০ হাজার টাকা জরিমানা 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

 বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ নানা অনিয়মের দায়ে চারটি ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ( ২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার শাকপুরা ও কানুনগোপাড়া এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। এ-সময় চট্টগ্রাম জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের প্রসিকিউশন মোহাম্মদ আবিদ আহসান উপস্থিত ছিলেন।

কানিজ ফাতেমা বলেন, মেয়াদোত্তীর্ণ-নিষিদ্ধ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে শাকপুরা এলাকার মেসার্স সৈয়দ শাহগাজী (রঃ) ফার্মেসির স্বত্বাধিকারী জিন্নাত সুলতানাকে- ২০,০০০ টাকা, মেসার্স নিউ রঘুনাথ ফার্মেসির স্বত্বাধিকারী মিটু ভট্রাচার্য্য কে ২০,০০০ টাকা, কানুনগো পাড়া এলাকার মাস্টার মেডিকোর স্বত্বাধিকারী রয়েল দাশ কে ১০,০০০ টাকা এবং মেসার্স সেবা ফার্মেসির স্বত্বাধিকারী সুমন মজুমদার কে ২০,০০০ টাকাসহ ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় মোট চার ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আনুমানিক ৭০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধগুলো ধ্বংস করা হয়।

ফার্মেসিগুলোতে অনেক ওষুধ বিক্রি না হওয়ায় মেয়াদ চলে গেছে। এছাড়াও ফার্মেসিগুলোতে অনুমোদন বিহীন কোম্পানির ঔষধ রাখা হয়েছে যেগুলো কোনো রোগী সেবন করলে দুর্ঘটনার সম্ভবনা রয়েছে। এবার ব্যবসায়ীদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)...

আরও পড়ুন

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় থ্রী হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে...

সাতকানিয়ায় চা দোকানিকে হত্যার ঘটনায় মামলা; গ্রেপ্তার ২

সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩২) নামে এক চা দোকানীকে ইয়াবাসহ মো.কামাল ওরফে পিচ্চি কামাল (৩৫) নামে এক ব্যক্তিকে সেনাবাহিনীকে ধরিয়ে দেওয়া হয়েছে এমন সন্দেহে হাতুড়ি...

চকরিয়ায় বাস ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির এমআর নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশনের এলাকায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মিজান নামে ওষুধ কোম্পানির এমআর নিহত হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকাল...