রবিবার, ২৮ জুন ২০২৬

বোয়ালখালীতে শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান

বাংলাদেশের সমস্ত অন্যায় অবিচার শহীদদের আত্মদানের মাধ্যমে অবসান ঘটেছে”

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আমরা সারাদেশ জুড়ে বলে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে যেন আবার একইভাবে ঐক্যবদ্ধ রাখা যায়। বাংলাদেশে যে ফ্যাসিবাদের জায়গা নাই, আমরা সারাদেশে এই বার্তা দিতে চাই।’

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের বোয়ালখালীতে জুলাই অভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার মো.ওমর বিন নুরুল আবচারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

এসময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সমস্ত অন্যায় অবিচার শহীদরা তাদের আত্মদানের মাধ্যমে অবসান ঘটিয়েছেন। তা যেন কোনোদিন কখনও ফিরে আসতে না পারে। সমস্ত অত্যাচার অবিচারের যেন পরিসমাপ্তি ঘটে- এই জন্য শহীদদের কাছে আসা। শহীদদের কবর জিয়ারত করা।

এর আগে উপদেষ্টা আদিলুর রহমান খান শহীদ ওমরের ঘরে যান এবং ওমরের মা রুবি আকতারের সাথে দেখা করে সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন মো. জাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো.শাকিল, জামায়াত নেতা মো.ইউসুফ ও মো.নাজিম উদ্দিন প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...