শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চন্দনাইশে হাফেজনগর দরবার শরীফের ওরশ উপলক্ষে সংবাদ সম্মেলন

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে হযরত মাওলানা শাহ্সুফী সৈয়দ ফজলুর রহমান (ক.) এর ৯২তম ওরশ শরীফ সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) বিকালে সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের রহমানিয়া মাবুদিয়া সুন্নিয়া মাদ্রাসার সেমিনার হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বার্ষিক ওরশ শরীফ সফল করতে লিখিত বক্তব্য পাঠ করেন গাউছিয়া মাবুদ মন্জিলের সাজ্জাদানশীন হযরত শাহ্ সুফি সৈয়দ মুফতি আশেকুর রহমান হাফেজ নগরী মাইজভান্ডারি। এ সময় তিনি বলেন, আগামী ১লা ফেব্রুয়ারি মঙ্গলবার দিন ব্যাপি চন্দনাইশ সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরবারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে,খতমে কুরআন, খতমে বোখারী, মিলাদ, কিয়াম, জিকির ও তবারুক বিতরণ। এ দিন ফজরের নামাজ ও খতমে কুরআন এবং খতমে বোখারী শরীফের মধ্য দিয়ে ওরশ শরীফের কার্যক্রম শুরু হবে। এতে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী। এসময় আরো উপস্থিত ছিলেন, আশেকানে হাফেজ নগরী মাইজভান্ডারি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিয়াজুর রহমান, অর্থ সম্পাদক আবদুল মান্নান জিফু, সাংগঠনিক সম্পাদক সাঈদ আল শাহরী রুবেল, নরসিংদী জেলা কমিটির উপদেষ্টা কামাল ভান্ডারী ও চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দ ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির বর্ষবরণ অনুষ্ঠানে বৌদ্ধ শিল্পী পরিষদের সংগীত পরিবেশন

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম আয়োজন করে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার।আজ (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া বর্ষবরণ অনুষ্ঠানে...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু।...

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা গত ৪ এপ্রিল নগরের কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহার মিলনায়তনে অনুষ্ঠিত...

বান্দরবানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন

বান্দরবান সদরস্থ মেঘলা পর্যটন সংলগ্ন এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।বান্দরবান মুসলিম ওয়েল ফেয়ার এসোসিয়েশন সভাপতি ও বান্দরবান...