শনিবার, ২৭ জুন ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ‘মিস্টার ৩৬০’

স্পোর্টস ডেস্ক
অবসর ভেঙে আবারও মাঠে ফিরছেন প্রোটিয়া কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ২০২১ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। তবে সেই অবসর ভেঙে আগামী জুলাইয়ে মাঠে ফিরছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক।
আগামী ১৮ জুলাই মাঠে গড়াবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) দ্বিতীয় আসর। এই আসর দিয়ে দীর্ঘ ৪ বছর পর মাঠে ফিরবেন ডি ভিলিয়ার্স। মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিজের ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় মাঠে ফেরার কথা জানিয়েছেন ‘মিস্টার ৩৬০’।

মূলত অবসরপ্রাপ্ত ক্রিকেট বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নেন। সেখানে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্বকারী দলের নেতৃত্ব দেবেন ডি ভিলিয়ার্স।  
তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘চার বছর আগে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলাম। কারণ আর খেলার প্রয়োজনীয়তা অনুভব করিনি। মাঝে অনেকদিন চলে গেছে এবং আমার ছেলেও খেলা শুরু করেছে। আমরা একসঙ্গে বাগানে খেলি এবং মনে হয় আমার ভেতরে কিছুটা আগুন রয়ে গেছে। তাই আমি জিম এবং নেটে ফিরছি এবং জুলাইয়ে ডব্লিউসিলের জন্য প্রস্তুতি নিচ্ছি। ‘
দারুণ ফর্মে থাকা সত্ত্বেও ২০২১ সালের নভেম্বরে জাতীয় দল থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স। ৪ বছর পর তিনি মাঠে ফিরছেন। তার দলের নাম ‘গেম চেঞ্জার্স সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স’। এই দলে আরও আছেন জ্যাক ক্যালিস, হার্শেল গিবস, ডেল স্টেইন ও ইমরান তাহিরের মতো কিংবদন্তিরা।
এ এ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন আর নেই

দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের...

চট্টগ্রামের বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চটগ্রামের বোয়ালখালীতে শ্বশুর বাড়ি থেকে রুমা আকতার সীমা(২৬) এক...

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে দেশের বাইরে প্রথম সরকারি...

হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশে দিল জনতা

চট্টগ্রামের হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি...

মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে যদি কোনও অর্জন হয়ে থাকে,...

আরও পড়ুন

মকসুদুর রহমান বুলবুল একজন নিভৃতচারী ক্রীড়া সংগঠকের মহা প্রয়ান

একজন অতি সাধারন মানুষ। উঠা, বসা, চাল চলন, পোষাক আষাক কোন কিছতেই নেই কোন চাকচিক্য। নিরবে, ধীরপায়ে হেটে চলেছেন। পাশ দিয়ে কে হেটে যাচ্ছেন...

লিডার্স স্কুল এন্ড কলেজের ইনডোর গেমসের পুরস্কার বিতরণ সম্পন্ন

লিডার্স স্কুল এন্ড কলেজের ইনডোর গেমস এর পুরষ্কার বিতরনী আজ বৃহস্পতিবার স্কুল অডিটোরিয়ামে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা...

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

মায়ামির হার্ড রক স্টেডিয়াম যেন রূপ নিয়েছিল হলুদের সমুদ্রে। গ্যালারিজুড়ে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসের ঢেউয়ের সঙ্গে যোগ হয়েছিল ভিনিসিয়ুসদের সাম্বার ছন্দ! দুয়ে মিলে স্রেফ উড়ে...

দুই মহাতারকার রেকর্ড ভাঙা-গড়ার খেলায় বিশ্বকাপে উন্মাদনা

চার বছর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল থেকেই শুরু হয়েছিল আধুনিক ফুটবলের সবচেয়ে আলোচিত দ্বৈরথগুলোর একটি—লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপে। সেই রাত শুধু...