শনিবার, ২ মে ২০২৬

এইচআরডব্লিউয়ের প্রতিবেদন

শেখ হাসিনা নিজেই গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন

চট্টগ্রাম নিউজ:

ক্ষমতাচ্যুত বাংলাদেশি একনায়ক শেখ হাসিনা ‘নিজেই গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন’। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের এমন ভয়ংকর তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মানবাধিকার গ্রুপের এশিয়া পরিচালক ইলেইন পিয়ারসনের নেতৃত্বে এইচআরডব্লিউর একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রধান উপদেষ্টার কাছে জুলাই বিপ্লবের ওপর একটি প্রতিবেদন হস্তান্তর করেন।

এসময় সংস্কার উদ্যোগ ও দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে প্রচেষ্টার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেন এইচআরডব্লিউর প্রতিনিধিদল।

এইচআরডব্লিউর এশিয়া প্রধান বলেন, আপনারা এখন পর্যন্ত যে অগ্রগতি করেছেন তাকে আমরা সাধুবাদ জানাই। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সময়ের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করছে।

হিউম্যান রাইটস ওয়াচ র‌্যাব ভেঙে দেওয়ার সুপারিশ করে বলেছে, তাদের যেসব কর্মকর্তা হত্যা ও জোরপূর্বক গুমের জন্য দায়ী তাদের অপরাধের জন্য জবাবদিহি করতে হবে।

স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলের কঠিন পরিস্থিতির মধ্যে এইচআরডব্লিউর প্রচেষ্টার প্রশংসা করে ড. ইউনূস বলেন, গত ১৬ বছরের প্রতিবেদনগুলোতে শাসকগোষ্ঠীর ব্যাপক অপরাধের চিত্র উঠে এসেছে।

তিনি বলেন, র‍্যাব প্রকাশ্যে তাদের অপরাধের জন্য ক্ষমা চেয়েছে, কিন্তু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের জন্য দায়ী কর্মকর্তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত।

ইলেইন পিয়ারসন বলেন, ২০০৯-২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনী রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল এবং তারা এমন আচরণ করেছিল যেন তারা ‘দলীয় ক্যাডার’। এর পদ্ধতিগত সংস্কার প্রয়োজন।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা স্বচ্ছতা ও উন্মুক্ত থাকার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সব সংস্কার সুপারিশ প্রকাশ করেছি, যাতে জনগণ কাঙ্ক্ষিত সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। আপনি যেমন উল্লেখ করেছেন, ১৫ বছরের নিপীড়ন ও অপরাধ পূর্বাবস্থায় ফিরিয়ে আনা একটি চ্যালেঞ্জিং প্রচেষ্টা হবে।

এইচআরডব্লিউর প্রতিবেদন অনুসারে, জোরপূর্বক গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে আরও বলেছেন, শেখ হাসিনা বা সরকারের শীর্ষ কর্মকর্তারা নিখোঁজ হওয়ার বিষয়ে জানতেন এবং কিছু ক্ষেত্রে শেখ হাসিনা নিজেই জোরপূর্বক গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন।

এইচআরডব্লিউর এশিয়া বিষয়ক প্রধান জানান, সফরকালে তিনি সংস্কার কমিশনের বেশ কয়েকজন প্রধান এবং রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সংস্থাটি বলেছে, সংস্কারগুলো পাকাপোক্ত করা উচিত এবং নিরাপত্তা বাহিনীকে যথাযথ তদারকির আওতায় আনতে হবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, বাস্তুচ্যুত হাজার হাজার রোহিঙ্গার জন্মভূমি রাখাইনে একটি নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং প্রধান বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই নিরাপদ অঞ্চলের নিরাপত্তার নিশ্চয়তা দেবেও আশাবাদ ব্যক্ত করেন ড. ইউনূস।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার বিকালে সংসদ ভবনের শপথ কক্ষে এই শুভেচ্ছা...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির...