কর্ণফুলী থেকে ৬টি ছাগল উদ্ধার করে মালিকের কাছে পৌঁছে দিয়েছে কর্ণফুলী থানা পুলিশ।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে কর্ণফুলী থানাধীন মৌলভীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। কর্ণফুলী পুলিশের এ কর্মকাণ্ড এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
পুলিশ জানিয়েছে, ফরিদপুর মধুখালী থানা পুলিশ ও গুপ্তচরের তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ঘাসযুক্ত একটি জমি থেকে ০৬ টি ছাগল উদ্ধার করে থানায় আনা হয়। পরে ফরিদপুর মধুখালী থানা পুলিশের সহযোগিতা ও যাচাই-বাছাই করে ছাগলগুলোর প্রকৃত মালিক ফরিদপুর মধুখালী থানার বন্দর টিপু চেয়ারম্যানের বাড়ীর প্রসেনজিৎ দাসকে ফেরত দেওয়া হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ছাগলগুলো উদ্ধার করে আসল মালিককে ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
আর এইচ/ মহিউদ্দিন
