রবিবার, ২৮ জুন ২০২৬

সিইউ ডিবেট ফেস্ট ২০২৫: চ্যাম্পিয়ন বিইউপি, রানার্সআপ চবি 

সালাউদ্দিন সাকিব,চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যুক্তির মঞ্চে জমজমাট প্রতিযোগিতার মাধ্যমে শেষ হলো ‘সিইউ ডিবেট ফেস্ট ২০২৫’। দেশের সেরা বিতার্কিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজনের শিরোপা জিতেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), আর গৌরবজনক রানার্সআপ হয়েছে আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 

আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন মিটলাইফের সহকারী সহ-সভাপতি ও সিইউডিএস-এর সাবেক সভাপতি মোঃ আব্দুস সামাদ হিমেল, সহকারী পরিচালক (রোহিঙ্গা রেসপন্স অ্যান্ড কাউন্টার ট্রাফিকিং প্রোগ্রাম) জনাব আব্দুস সবুর, সিইউডিএস-এর সাবেক সহ-সভাপতি মো. কপিল উদ্দিন চৌধুরী, কাজী মাহতাব-উল-ইসলাম, এবং কেয়া মং চিং মারমা জয়। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিবেট ফেস্ট শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্যও অনুকরণীয় হতে পারে।

‘সিইউ ডিবেট ফেস্ট ২০২৫’ প্রতিযোগিতাটি ২৪ থেকে ২৫ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র উদ্যোগে আয়োজিত হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের (ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম প্রভৃতি) ২৪টি ক্লাব অংশগ্রহণ করে। প্রতিযোগিতা প্রাথমিক চার রাউন্ডের ট্যাব পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল পর্বে অনুষ্ঠিত হয়।

ফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্সআপ হয়। এছাড়া, ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিইউপি’র আহনাফ কামরান তক্বী।

প্রতিযোগিতার সফলতা নিয়ে আহনাফ কামরান তক্বী চট্টগ্রাম নিউজকে বলেন, ‘বিইউপি’কে প্রতিনিধিত্ব করা একজন শিক্ষার্থী হিসেবে এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। বিতর্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো অর্জন আনতে পারা শিক্ষার্থী হিসেবে আমার জন্য আনন্দের। আশা করি, ভবিষ্যতেও আমি এবং আমার প্রিয় ডিবেট ক্লাব এভাবেই সুনামের সঙ্গে প্রতিনিধিত্ব করবে।’

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ‘চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’ (সিইউডিএস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চার পরিবেশ তৈরি এবং বিতার্কিক তৈরি করে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবাদী চিন্তা ও চেতনার জাগরণ ঘটাতে এই আয়োজন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন আর নেই

দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি...