বুধবার, ২৬ আগস্ট ২০২৬

হরিনখাইন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তরুণ প্রজন্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করতে ফুটবল খেলার বিকল্প নেই:এয়াকুব আলী

পটিয়া প্রতিনিধি

‘খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পশ্চিম হরিনখাইন জুনিয়র ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত প্রথম বারের মতো দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে হরিণখাইন আলতাফিয়া মাদ্রাসা মাঠে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

উদ্বোধন পূর্বক এক সংক্ষিপ্ত আলোচনা সভা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন বাদশা, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, গনতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, জয়নাল আবেদীন, মোরশেদ সেলিম, শাহ আলম, মাসুদ, দিদার, সেলিম, সুমন, মনসুর প্রমুখ।

১৬ টি দলের অংশ গ্রহনে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় এয়াকুব গ্রুপ স্পোর্টিং ক্লাবকে কোলাগাঁও ব্রার্দাস ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে পরাজিত করে। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন শাহ আলম। সহকারী রেফারি ছিলেন সাইমন ও সুজন।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করা, শারীরিক ও মানসিক বিকাশের জন্য গ্রাম পর্যায়ে এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এই ধরণের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে গ্রাম থেকে খেলোয়াড়দের যেমন প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, তেমনি পাশাপাশি দেশের তৃণমূল পর্যায়ের খেলোয়াড়রাও তাদের স্কিল বাড়ানোর সুযোগ পাবে।

এ রাজনীতিবিদ আরও বলেন, বাংলাদেশে খেলাধুলার প্রাণ ফুটবল। যদিও অনেক কারণেই ফুটবল তার সোনালি অতীত হারিয়েছে। এটিকে ফিরিয়ে আনার জন্য এ ধরনের টুর্নামেন্টের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনপ্রিয় ও আবেগময় খেলা ফুটবল। এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হওয়া সম্ভব। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নিষ্ঠা ও সহনশীলতা বৃদ্ধি করতেও এটি জরুরি।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...