বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে তামিমের দুর্দান্ত ব্যাটিং; বিশাল জয় পেলো দল

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৮ ‍উইকেটের ব্যবধানে হারিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল।তামিম ও ডেভিড মালানের ব্যাটের ভর করে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল।

৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন তামিম। আর ৪১ বলে ৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মালান। ২৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় ১৪০ রানের টার্গেটে খেলতে নামা বরিশাল।

বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বরিশালের মুখোমুখি হয়ে খেই হারিয়ে ফেলে শাকিব খানের দল ঢাকা। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে তামিম ইকবালের দলের বিপক্ষে মাত্র ১৩৯ রানে অলআউট হয়ে যায় দলটি।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ব্যাট করতে নেমে আজও তানজিদ তামিম আর লিটন দাস মিলে ভালো শুরু করেছিলেন। তবে লিটন ছিলেন নিষ্প্রভ। তানজিদ তামিমের ব্যাট সচল থাকলেও লিটন ১৭ বল খেলে ১৩ রান করে আউট হয়ে যান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ঢাকা ক্যাপিটালসের। মুনিম শাহরিয়ার আউট হন শূন্য রানে। ৮ রান করে বিদায় নেন জিন পিয়েরে কোৎজে। সাব্বির রহমান আউট হন ১০ বলে ১০ রান করে। অধিনায়ক থিসারা পেরেরা তো রানের খাতাই খুলতে পারেননি। মোসাদ্দেক হোসেন সৈকত করেন মাত্র ১১রান। ২২ রান করে আউট হন ফারনুল্লাহ।

সবার চেয়ে ব্যতিক্রম ছিলেন তানজিদ হাসান তামিম। একাই লড়াই করেন তিনি। ৪৪ বলে খেলেন ৬২ রানের ইনিংস। ২টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার মারেন তিনি। ১৯.৩ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস।

ফরচুন বরিশালের হয়ে সফল বোলার ছিলেন স্পিনার তানভির ইসলাম। ৩৯ রান দিলেও তিনি নেন ৩ উইকেট। ফাহিম আশরাফ নেন ২ উইকেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...