শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হানিমুনে তাহসান-রোজা;নেটদুনিয়ায় ভাইরাল মধুচন্দ্রিমার ছবি-ভিডিও

বিনোদন ডেস্ক

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান আর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবরে তোলপাড় ছিল সোশ্যাল মিডিয়া। গত ৪ জানুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয় তাহসান-রোজার। 

বিয়ের পরপরই নানা আলোচনা-সমালোচনা শুরু হয় এই বিয়ে নিয়ে। তবে সেসব পাশে রেখে ৭ জানুয়ারি সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন তাহসান ও রোজা।

হানিমুনের উদ্দেশে এই নতুন দম্পতি আছেন মালদ্বীপে। সেখানে চমৎকার সময় কাটাচ্ছেন তারা। ইতোমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে তাহসান ও রোজা আহমেদের মধুচন্দ্রিমার ছবি ও ভিডিও।

রোববার (১২ জানুয়ারি) তাহসান কোনো ছবি কিংবা ভিডিও পোস্ট না করলেও স্ত্রী রোজা আহমেদ বেশকিছু ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। সেখানে ভেসে ওঠে দুইজনের ভালোবাসায় মাখা এক ‘মধুর মুহূর্ত’। এ সময় তাহসান-রোজা দম্পতির চোখে-মুখে দেখা যায় রোম্যান্টিক আবহ; উচ্ছ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তারা। যা প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।

ছবি ও ভিডিওর ক্যাপশনে রোজা লিখেছেন, জীবনের চাদরে আমাদের সুতা চিরকাল জড়িয়ে আছে। ভালোবাসা এত শক্তিশালী, এত ঐশ্বরিক!

এদিকে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, মধুচন্দ্রিমায় সাগরপাড়ে বালুময় বিচে হাঁটছেন রোজা। এ সময় তিনি পরেছিলেন একটি লাল রঙের স্লিভলেস ক্লাসিক। আর তাহসান পরেছিলেন গোলাপি রঙের শার্ট আর সাদা রঙের থ্রিকোয়াটার প্যান্ট।

গোধূলি লগ্নে প্রকৃতির সৌন্দর্য আর নব দম্পতির খুশি মিলেমিশে একাকার ছবিতে। রোমান্টিক আবহে দারুণ উচ্ছ্বাসিত নব দম্পতি। যা দেখে নেটিজেনরা বলছেন, জীবনের সেরা মুহূর্ত পার করছেন এ জুটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...