শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বছরের শুরুতেই আদর দিঘীকে নিয়ে আলোক হাসানের ‘টগর’

বিনোদন ডেস্ক

রক্তাক্ত মরদেহ, নৃশংস প্রতিশোধ আর ভয়াল দৃশ্যের মধ্য দিয়ে বছরের প্রথম দিনেই মুক্তি পেয়েছে ‘টগর’ সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান, আর প্রযোজনা করেছে এআর মুভি নেটওয়ার্ক। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ, আর তার বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রার্থনা ফারদিন দিঘী।

টিজারে দেখা যায়, ছিন্ন-ভিন্ন মরদেহের মধ্যে এক ভয়ঙ্কর ব্যক্তি একটি নিথর দেহ পা টেনে নিয়ে যাচ্ছে। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে এক মেয়ে। মেয়েটি যখন দাঁড়ায়, তখন তার দিকে তেড়ে আসে একটি অস্ত্র, আর সেই অস্ত্র দিয়ে আক্রমণকারীর চরিত্রে থাকা পুরুষটি অস্ত্রধারীকেই কুপিয়ে মারে। এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে ‘টগর’-এর টিজার, যা দর্শকদের কৌতূহল চরমে নিয়ে গেছে।

সিনেমার কনসেপ্ট তৈরি করেছে এআর টীম, আর সংলাপ লিখেছেন মামুনুর রশীদ তানিম। জানা গেছে, ফেব্রুয়ারির শুরুতে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে।

আদর আজাদ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে। এটা ভিন্ন কিছু হতে যাচ্ছে।’ অন্যদিকে দিঘী বলেন, ‘গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’

সিনেমাটির চিত্রগ্রহণ করছেন ইসমাইল হোসেন লিটন, আর্ট ডিরেক্টর রহমতুল্লাহ বাসু, ফাইট ডিরেক্টর চুন্নু, লাইটগাফার ইব্রাহীম এবং রূপসজ্জা করছেন মনির হোসেন।

এবারের নতুন বছরের চমক ‘টগর’, যা রক্ত আর প্রতিশোধের গল্প দিয়ে দর্শকদের মন জয় করতে প্রস্তুত।

 

এ এ/চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...